
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: স্রেফ গুজবের জের! যার জেরে কয়েকশো মহিলা ঝাড়গ্রাম দেবেন্দ্রমোহন হলে (ডিএম হল) হাজির হয়েছিলেন। সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। কেউ বা কারা রটিয়ে দিয়েছে, এদিন থেকে লোকপ্রসার প্রকল্পে টুসুগানের দলকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে। এমন গুজবে কয়েকশো মহিলা সেখানে এসে ঢুকতে চান। কিন্তু হল কর্তৃপক্ষ জানান, তাঁদের হলটি বেসরকারি। এখানে এমন কোনও সরকারি আবেদনপত্র বিলির কর্মসূচি নেই। কিন্তু সে কথা মহিলাদের বিশ্বাস করানো যাচ্ছে না। ডিএম হল নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। কেউ আবার জানতে চাইছেন, তাহলে কী জেলা শাসকের হলে আবেদনপত্র পাওয়া যাবে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লোকপ্রসার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্তকরণের কাজ সারা রাজ্যের সঙ্গে ঝাড়গ্রামেও বন্ধ রয়েছে। দপ্তরের উদ্যোগে অথবা প্রশাসনের উদ্যোগে কোনও আবেদনপত্র বিলি করা হচ্ছে না। পুরোটাই গুজব। কারা এমন গুজব রটাল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ-প্রশাসন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…