
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দেখতে দেখতে দুই পেরিয়ে আমরা তিনে পা দিলাম। স্ব-মহিমায় ও নিজস্ব ভঙ্গিমায় এগিয়ে চলেছে আপনাদের সকলের প্রিয় ঝাড়গ্রাম জেলার একমাত্র সর্বাধিক প্রচারিত নিউজ পোর্টাল ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’। সাধরণ মানুষের পাশের থাকার অঙ্গীকার নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল আজ থেকে তিন বছর আগে ঠিক আজকের দিনটিতে। ‘মানুষের সাথে খবরের মাঝে’ আমাদের পোর্টালের ক্যাচ-লাইন। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না সকলকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলেছি নিরন্তর। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকার খুঁটিনাটি খবরের ডালি নিয়ে আমরাই প্রথম হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনাদের অকৃপণ সাহায্যের হাত আমাদেরকে এগিয়ে যেতে সাহস ও উৎসাহ যুগিয়েছে। উপনিষদের সেই ‘চরবৈতি’ মন্ত্রকে শিরোধার্য করেই এগিয়ে চলেছে আপনাদের জেলার ভালোবাসার মুখপত্র ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’। ইতিমধ্যে যার পাঠক সংখ্যাও ৫০ লাখ অতিক্রান্ত করেছে। করোনার অতিমারির কালেও আমাদের সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের কাছে সমস্ত খবর তুলে ধরেছে। দিন দিন বেড়ে চলেছে মানুষের প্রত্যাশা। রঙ চড়িয়ে মিথ্যের আশ্রয় নিয়ে নয়, খবরের সত্যতা যাচাই করে আমরা হাজির হই আপনাদের কাছে। যা কিনা আমাদের দায়বদ্ধতা আপনাদের কাছে। আজ এই শুভ জন্মলগ্নের তৃতীয় বর্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামীর দিন গুলিতেও আপনারা আমাদের পাশে একই রকম ভাবে থাকবেন এই আশা রাখি…
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…