
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের চুবকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে র উন্নতিকরণের কাজ পরিদর্শন করলেন ঝাড়গাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা, সাথে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক মানিক সিং। মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্প ঘোষনার পরে পাড়ায় সমাধান প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে চুবকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকরণের কাজ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই স্বাস্থ্যকেন্দ্র টির প্রাচীর নির্মাণের জন্য ৩০লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং চার লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে শৌচালয় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে রোগীর সাথে আসা তার পরিবারের থাকার ব্যবস্থা, এবং বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি হওয়া এই স্বাস্থ্যকেন্দ্র টির মেরামত এবং সংস্কারের জন্য ছয় লক্ষ টাকা ধার্য করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে এই কাজগুলি শুরু হয়েছে এবং সম্পূর্ণ কাজ ৬০ দিনের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।
স্বাভাবিকভাবেই এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র টির সংস্কার র কাজ শুরু হওয়ায় খুশি অঞ্চলবাসী ।
আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…
আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য