স্বামীর ভগ্নপ্রায় বাড়িতে বসবাস করে চলেছে স্ত্রী !

জেএনএফ ওয়েব ডেস্ক:- স্বামী মারা গেছে প্রায় দশ বছর আগে। উপার্জন বলতে কিছুই নেই। সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে মানুষ স্বেচ্ছায় যা খাদ্য দেয় সেটা নিয়ে  ফিরে আসে স্বামীর ভিটায়। মাথা গোঁজার একমাত্র ঘরটিও ভগ্নপ্রায় অবস্থা। একমাত্র ছেলেকে নিয়ে এই করুন অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছেন তিনি।নাম মনিবালা দাস, বয়স ৫০। মানসিক ভারসাম্যহীন ওই মহিলা থাকেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর কলেজ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর আগে স্বামীর মৃত্যু ঘটে। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এলাকাবাসীরা জানান, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেও স্বামীর ভিটা মাটি ছাড়েননি তিনি। তবে যে ঘরে ওই মহিলা থাকেন তার অবস্থা একেবারে বেহাল। নেই বেড়া, ঘরে বাসা বেধেছে বিষাক্ত সাপ ও পোকামাকড়। এমন বিপদজনক অবস্থায় একমাত্র ছেলেকে নিয়ে থাকেন ওই মহিলা। জানা গিয়েছে, আত্মীয় স্বজনেরা কেউই খোঁজ নেন না তার। এই অবস্থায় ওই পরিবারটি সরকারি সুযোগ সুবিধা পেয়ে ভালোভাবে দিন যাপন করুক এই দাবি করছেন এলাকাবাসী। এই প্রসঙ্গে জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সানজো মাঝি জানান , ” আমরা বিষয়টি আপনাদের মাধ্যমেই জানলাম, খোঁজ নিয়ে দেখছি।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago