
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : স্বাধীনতা দিবসের সকালে মাওবাদী পোস্টার দেখতে পেলেন বাসিন্দারা। যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।
শনিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত ভুলাভেদার বাঁকশোল, শালতল এলাকায় পোস্টার গুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টার গুলি দেওয়ালে, দরজা, সাইনবোর্ড প্রভৃতি জায়গায় সাঁটানো অবস্থায় ছিল বলে তাঁরা জানাচ্ছেন। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা ছিল ,”১৫ই আগষ্ট কালা দিবস পালন করুন”। নিচে লেখা ছিল,” সিপিআই মাওবাদী”। শান্ত জঙ্গলমহলে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বেলপাহাড়ি থানার পুলিশ গিয়ে পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে আসেন। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর জানিয়েছেন,’কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…