স্পর্শকাতর ভেবে সিআরপিএফ বাহিনীর আগে এলাকায় টহল নারায়নগড়ের বিডিওর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা ভোট সামনে আসতে গতবারের নির্বাচনের কিছু ত্রুটি হাতে নিয়ে এলাকায় ভোটারদের সাথে আলাপ আলোচনা সহ রুটমার্চ করল নারায়নগড়ের বিডিও।বেলদা পুলিশ ফোর্সকে নিয়ে নারায়ণগড়ের খাকুড়দা,গহিরা সহ বেশ কিছু জায়গায় টহল বিডিওর।ভোট পূর্ববর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের মনোবল আনতে এবং যাতে অপ্রত্যাশিত ঘটনা না হয় তার জন্য এলাকা পরিদর্শন করেন।মঙ্গলবার বিকেলে খাকুড়দ‍ার বিভিন্ন জায়গা দিয়ে শুরু হয় রুটমার্চ।সিআরপিএফ বাহিনীর আগে ভোট পরিস্থিতি ঠিক রাখতে অভিনব উদ্যোগ ব্লক প্রশাসন ও পুলিশের।প্রসঙ্গত দিন কয়েক আগে খাকুড়দার গাঙুড়িয়াতে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছিল।সেই কারণে পুলিশের রুটমার্চ খাকুড়দা থেকেই শুরু বলে মনে করা হচ্ছে।নারায়ণগড়ের বিডিও বিশ্বজিৎ ঘোষ জানান-“গত ভোটে কিছু কিছু জায়গায় কিছু খারাপ ঘটনা চোখে আসে।সেই ভোটের রিপোর্টের মাধ্যমে এলাকায় পরিদর্শন করা হয়।এলাকায় রুটমার্চের পাশাপাশি ভোটারদের বোঝানো হয় তারা যেন কোন ভাবে ভয় না পান কিংবা নিশ্চিতভাবে ভোট দিতে পারেন।”গ্রামবাসিদের সাথে কথাও বলেন বিডিও থেকে পুলিশ।এমনই এক গ্রামবাসী কল্পনা পাল জানিয়েছেন-“পুলিশ ও বিডিও এসে আমাদের এখান পরিস্থিতি জানতে চাইলেন।এবং এলাকায় ভোট নিয়ে কোন খারাপ কিছু হচ্ছে কিনা বা কোথায় ভো দেই এসব জানতে চাইলেন।”
তবে ভোটের আগে এলাকায় রুটমার্চ হওয়াতে খুশি সাধারন মানুষ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago