সৌমেন মিত্রকে দেওয়া কথা রাখতে পারলেন না মৌসুম – যোগ দিলেন তৃণমূলে, বিস্মিত প্রদেশ নেতৃত্ব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :

দীর্ঘদিন ধরে গণি পরিবার কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন । আর তাঁরা মানুষের সমর্থন পেয়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে । আসলে মালদাতে গণি খান চৌধুরি আর কংগ্রেস পরস্পরের পরিপূরক । এর আগে গনি খানের এক ভাই তৃণমূলে যোগ দিয়েছিলেন । কিন্ত সেখানে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি । এমনকি মালদা রাজনীতিতে গণি খানের ঘনিষ্ঠ বলে পরিচিত সাবিত্রী মিত্র কিংবা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি ও তৃণমূলে গিয়ে তেমন কোনো সুবিধা করতে পারেননি। তাদের রাজনীতি গ্রাফ ক্রমশ নিম্নমুখী।
সুতরাং মালদা জেলার কংগ্রেস কর্মীরা দলবদলকে মেনে নিতে পারছে না । তবু দলবদল চলছে । আজ তৃণমূলে যোগ দিলেন মালদা উত্তরের সাংসদ মৌসম বেনজির নূর৷
বিশেষ সূত্রে জানা গেছে ,নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন ৷ ভোটের আগে কংগ্রেসে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন মৌসম নূর৷ মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।তার যোগদানের গল্পটা বহুদিন থেকেই শোনা যাচ্ছিল । কিন্ত প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সোমেন মিত্র নেওয়ার পর তিনি কথা দিয়েছিলেন , সোমেন মামা আমি দল ছাড়ব না । কংগ্রেসই আমার শেষ সিদ্ধান্ত । তারপরও একজন সাংসদ এভাবে ভোটের মুখে দলত্যাগ করতে পারেন তাতে খানিকটা বিস্মিত প্রদেশ নেতৃত্ব । জানা গেছে ,যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌসমকে আগামী লোকসভায় চারটি জেলায় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে৷আসন্ন লোকসভা নির্বাচনে তিনি কি মালদহ উত্তর থেকেই ভোটে দাঁড়াবেন ? এই প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, মৌসম এই মুহূর্তে সাংসদ রয়েছেন, পরে বিবেচনা করা হবে তিনি কোথা থেকে দাঁড়াবেন ৷ এর আগেও তার যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ লোকসভায় বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের প্রশ্নে বিরোধিতা করেন মৌসম৷ তিনি বলেন, বামেদের সঙ্গে নয় তৃণমূলের সঙ্গে জোট করলেই কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা যাবে ৷ লাভ হবে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রেও ৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago