সোনা গয়না ধন-দৌলত নয়, সাইকেল মোটরসাইকেল চারচাকা গাড়ি ব্যাটারি, যন্ত্রাংশই পছন্দ হাতেনাতে পাকড়াও দুইচোর বর্তমানে শ্রীঘরে

নদীয়া:- শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডে মহিষখাঁগী পাড়ায় প্রায়শই চোরের আনাগোনা লক্ষ্য করেন। কখনো সাইকেল কখনো মোটরসাইকেল কখনো বা চারচাকা গাড়ির ব্যাটারি বা অন্য কোন যন্ত্রাংশ চুরি যায় মাঝেমধ্যেই। তবে ধন-দৌলত সোনা গয়না কোন দিকেই লোভ নেই। গতকাল রাতে স্থানীয় মালতী সরকারের বাড়িতে রাখা মোটরসাইকেলের আশেপাশের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রতিবেশীদের ডাকতে শুরু করেন মালতি দেবী এরপর রাস্তার উপরে রাখা একটি মোটরসাইকেলের উঠে চম্পট দিতে উদ্যত হয় ওই দুই সন্দেহভাজন দুই যুবক। স্থানীয় এলাকার সকলের সহযোগিতায় মোটরসাইকেল থেকে ধরে ফেলে, এলাকাবাসীর চাপের তারা স্বীকার করে দিনের বেলায় লোহা প্লাস্টিক টিনের ভাঙাচোরা এবং পুরনো বই খাতা কিনতে বেরিয়ে বাড়িতে রাখা যানবাহন কি অবস্থায় আছে তা খতিয়ে দেখে যায় এরপর সন্ধ্যেবেলায় অথবা রাতে এসে তা চুরি করে। এলাকাবাসীর চাপে স্বীকার করতে বাধ্য হয় কোথায় তা বিক্রি করে। এরপর শান্তিপুর থানায় খবর দেওয়ার পর তাদের দুজনকে আটক করে পুলিশ, জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখছে চুরি হওয়া যানবাহন গুলি ফেরত আনা যায় কিনা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago