সোনা কিনে ঠকেছেন? এবার ফোনে যাচাই করা যাবে গয়নার বিশুদ্ধতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- সোনার গহনা কিনে প্রতারিত হওয়ার দিন এবার শেষ হতে চলেছে৷ হলমার্ক সোনার বিশুদ্ধতা যাচাইয়ের বিষয় প্রযুক্তি আনতে চলেছে কেন্দ্র সরকার৷ সোনার গয়নার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে মোবাইল ফোনের মাধ্যমে৷

জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই মোবাইলের মাধ্যমে সোনার বিশুদ্ধতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে৷ এ বিশেষ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার৷ মোবাইলের মাধ্যমে নয়া প্রযুক্তি ব্যবহার করে সোনা কিনে প্রতারিত হওয়ার প্রবণতা কমাতে উদ্যোগ নিতে চলেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস৷ সবকিছু ঠিকঠাক থাকলে হলমার্ক হবে পরীক্ষা হবে ডিজিটাল মাধ্যমে৷ সোনার গায়ে নির্দিষ্ট কোড স্ক্যান করে জানা যাবে সোনার বিশুদ্ধতা৷

মোবাইলে পর্দায় ফুটে উঠবে সোনার বিশুদ্ধতার বিবরণ৷ আর তাতে যদি কোনও গলদ থাকে সে ক্ষেত্রে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে দোকানদার বাধ্য থাকবেন গ্রাহককে৷ নয়া এই ব্যবস্থাই আনতে চলেছে কেন্দ্র৷ সোনার গয়নায় হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক এখনও করে উঠতে পারেনি কেন্দ্র৷ তবে চলতি অর্থবর্ষের মধ্যেই ক্রেতাসুরক্ষা মন্ত্র সোনার অলঙ্কারে হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে বলে খবর৷ একই সঙ্গে শুদ্ধতা যাচাইয়ের বিষয়ে প্রযুক্তি আনার পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷

এই বিষয়ে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, সোনার গয়নার হলমার্ক বাধ্যতামূলক করার বিষয়ে অনুমোদন দিয়েছে বাণিজ্যমন্ত্রক৷ আর সেই বিষয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হচ্ছে৷ এমনকী, সোনার বিশুদ্ধতা যাচাই করার জন্য মোবাইলের মাধ্যমে তা যাচাই করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি৷ মূলত কারচুপি রুখতে এই পদক্ষেপ বলে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক সূত্রে খবর৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago