জেএনএফ ওয়েব ডেস্ক:- সেভ ড্রাইভ সেফ লাইফের বার্তা নিয়ে রাজ্য ছাড়িয়ে এবার ভীন রাজ্যে পাড়ি দিল জলপাইগুড়ির পাঁচ যুবক। জলপাইগুড়ি তিস্তা থাম্পার্স ক্লাবের পাঁচ যুবক জলপাইগুড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচার করতে আজ রওনা দিল সুদূর লাদাখে। এই পাঁচ যুবকে আজ সদর ট্রাফিক পুলিশের পক্ষথেকে জলপাইগুড়ি থানামোড়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এই সফরের জন্য শুভকামনা জানানোর জন্য প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। যাতায়াতে দীর্ঘ প্রায় ৭৫০০ কিলোমিটার পথ মোটর সাইকেল চালিয়ে এই পাঁচ যুবক প্রায় ২০-২২ দিনপর তাদের সফর শেষ করে ফের জলপাইগুড়িতে ফিরে আসবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষথেকে।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তরদিনাজপুরের ইসলামপুর এলাকায় এই পাঁচ যুবকের বাড়ি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…