সেবাভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে ‘অ্যানথ্রোপলজি অফ এপিডেমিক্স’ বিষয়ের উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হল


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সেবাভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে ‘অ্যানথ্রোপলজি অফ এপিডেমিক্স’ বিষয়ের উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হল। গত দু’দিন আগে ওয়েবিনারের উদ্বোধন করেন ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয়কুমার পাণ্ডা। মোট তিন দিন ধরা চলা আন্তর্জাতিক ওয়েবিনারের মূল আয়োজক ছিল ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের সেবাভারতী মহাবিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ এবং আইকিউএসি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ ওয়েবিনারের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওয়েবিনারের চেয়ারম্যান ছিলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক দেবপ্রসাদ সাহু এবং সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক দীপককুমার ভুঁইয়া। তিন দিনের ওয়েবিনারে আলোচনা হয় প্রতিদিন বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। দেশের বিভিন্ন প্রসিদ্ধ অধ্যাপক-বিজ্ঞানীদের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ গোলাম হোসেন, অধ্যাপক আদিল হাসান চৌধুরি, মস্কো স্ট্রেট ইউনিভার্সিটির অধ্যাপিকা এলিনা গোডিনা বক্তব্য রাখেন। সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক দেবপ্রসাদ সাহু বলেন,‘দেশ-বিদেশের অধ্যাপক-বিজ্ঞানীদের আলোচনায় আমাদের পড়ুয়ারা অনেক বেশি সমৃদ্ধ হবে।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago