জেএনএফ ওয়েব ডেস্ক : সেবাভারতী মহাবিদ্যালয়ের পড়ুয়াদের কোভিড যোদ্ধা হিসেবে গড়ে তোলার জন্য অনলাইনে ওয়ার্কশপ করলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকের মহাত্মাগান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশনের ‘স্বচ্ছতা অ্যাকশন প্ল্যানে’র কনসালট্যান্ট তনুপ্রিয়া চন্দ্রা। শুক্রবার সকালে অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করে কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট। এদিনের অনুষ্ঠানে প্রায় একশো জন ছাত্রছাত্রী অনলাইন ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। ওয়ার্কশপের শিরোনাম ছিল ‘গাইডেন্স অন সাইকোলজিক্যাল স্কিলস টু হেল্পারস ডিউরিং প্যানডামিক’। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ সাহু। এদিনের আলোচনায় অতিমারীর কালে মন ভালো রাখার পাঠও দেওয়া হয়। শুধু নিজের মানসিক অবস্থা ভালো নয় পরিবার-আত্মীয়-পরিজন-প্রতিবেশিদের সঙ্গে ভালো রাখার কৌশলের পাঠ দিলেন তনুপ্রিয়া চন্দ্রা। ওয়ার্কশপে নিজেদের মতামতও শেয়ার করে কলেজের পড়ুয়া স্নেহাশিষ দে, লোপামুদ্রা চ্যাটার্জী, দীপা রায়, সৃজন মাণ্ডি, সন্দীপ পাল, সৌরভ প্রতিহাররা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহ-অধ্যক্ষ বিনোদ চৌধুরী এবং কলেজের এনএসএস অফিসার তথা অধ্যাপক-অধ্যাপিকা সুকুমার ধাড়া, মৌসুমি মিত্র, অলোক সেন বর্মনরা।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…