
: বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে রোগী পরিষেবা দেওয়ার কাজ শুরু হল কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ সুপার স্পেশালিটি ও.পি.ডি নামে ওই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। ওই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি রাজীব প্রাসদ সহ বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা।
পার্থ বাবু পড়ে সাংবাদিকদের জানিয়েছেন, এদিন থেকে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশালিটি ও.পি.ডি পরিষেবা শুরু হয়েছে। এদিন রোগী দেখতে শুরু করেছেন বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ডাঃ সৌমেন রায়। প্রতি মঙ্গলবার তিনি বসবেন। এছাড়াও প্রত্যেক সপ্তাহে বুধবার নেফ্রোলজিষ্ট, শুক্রবার নিউরো সার্জেন বিশেষজ্ঞ বসবেন। সপ্তাহে তিন বসবেন রেডিও অনকোলজিষ্ট। এছাড়াও ইউরোলজি সার্জিকাল ও রিওমোটলোজি পরিষেবাও চালু হতে চলেছে।
পার্থ বাবু বলেন, “এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নত মানের পরিষেবার দিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখার কাজ শুরু করেছেন। আরও কিছু নতুন নতুন পরিষেবা খুব শীঘ্র চালু করার জন্য এমএসভিপি রাজীব প্রসাদ উদ্যোগ নিয়েছেন। এই পরিষেবা চালু হওয়ায় কোচবিহারের মানুষ মারাত্মক ভাবে উপকৃত হবেন।”
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…