
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সুন্দরবনের পঞ্চমুখানি (২) তথা লম্বা বাঁকির কাছে কাঁকড়া ধরার সময় এক মহিলা মৎস্যজীবীকে নৌকা থেকে টেনে নিয়ে গেল বাঘ। দুপুরে ঘটনাটি ঘটলেও বিকেল পর্যন্ত মহিলাকে উদ্ধার করতে পারেনি সঙ্গীরা। তাঁর নাম ভগবতী মণ্ডল (৪০)। তাঁর বাড়ি গোসাবা ব্লকের লাহিড়িপুরের ১০ নম্বর চরঘেড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাহিড়িপুর, জেমসপুরসহ সংলগ্ন এলাকা থেকে দাঁড় টানা নৌকা নিয়ে মৎস্যজীবীদের দল প্রতিদিন মাছ ও কাঁকড়া ধরতে যায়। সেই দলের সদস্য ভগবতী মণ্ডল, তাঁর স্বামী তুষারকান্তি মণ্ডলরা। শনিবার সকালে ভগবতী মণ্ডল, শম্পা গায়েন, খুকু সরকার এই তিন মহিলা একটি নৌকায় ছিলেন। অন্য একটি নৌকায় ছিলেন তাঁর স্বামী। দু’টি নৌকায় মৎস্যজীবীরা খানিকটা তফাতে মাছ ধরছিলেন। দুপুর ১ টার সময় ভগবতী যখন জাল টেনে কাঁকড়া ধরতে ব্যস্ত ছিলেন। সেই সময় পিছনের জঙ্গল থেকে বাঘ এসে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বোঝার আগেই তাঁকে তুলে নিয়ে জঙ্গলে উধাও হয়ে যায়। এদিন রাতে লাহিড়িপুরে খবরটি জানাজানি হতে শোকের ছায়া নেমে আসে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…