Breaking
29 Jun 2026, Mon

সুন্দরবনের দুর্গত মানুষজনের পাশে দাঁড়াল ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সুন্দরবনের দুর্গত মানুষজনের পাশে দাঁড়াল ঝাড়গ্রাম। আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ বিতরণ করলেন ঝাড়গ্রাম বাসিন্দারা।
ঝাড়গ্রামের বাসিন্দা প্রতীক মৈত্র, তমাল চক্রবর্তী, অনুপ ঠাকুর, রোহিত সিনহা, শুভ দে, শিবাজী বসু, সৌমেন মাহাতো, রাহুল রজক, গৌরাঙ্গ প্যাটেল, টম চন্দরা নিজেদের উদ্যোগে ত্রাণ নিয়ে যান। তাঁদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঝাড়গ্রাম জেলার অনেক সহৃদয় মানুষজন। সুন্দরবনের টিয়ামারি ও রূপমারি দ্বীপের দুর্গত মানুষের কাছে গিয়ে নানা খাবারের পাশাপাশি জামা-কাপড়ও তুলে দেন।

Developed by