
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। পাঁচ বেসিস পয়েন্ট এমসিএলআর কমাল তারা। এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছে ব্যাঙ্ক। এসবিআই জানিয়েছে, এক বছরে এই এমসিএলআর-এর হার ৮.৪৫ শতাংশ থেকে কমে হল ৮.৪০ শতাংশ। ফলে এমসিএলআর নির্ধারিত সমস্ত ধরনের সুদের হারও বুধবার, ১০ জুলাই থেকে কমল পাঁচ বিপিএস। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে। কিন্তু তারপরেও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি সুদের হার সেভাবে কমাচ্ছে না বলে অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থবর্ষে এই নিয়ে তৃতীয়বার সুদের হার কমালাম আমরা। এদিনের হার কমা ধরলে গৃহঋণে সুদের হার গত ১০ এপ্রিল থেকে কমল ২০ বেসিস পয়েন্ট।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…