সুজাতা মন্ডলের বিরুদ্ধে ঝাড়গ্রামে জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দিল বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা হুগলি জেলার আরামবাগ সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের বিরুদ্ধে দলিতদের অপমান করার অভিযোগ এনে ঝাড়গ্রাম জেলা বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বিজেপি দলের পক্ষ থেকে ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হয়। বিজেপির অভিযোগ,”তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল এসসি দের ভিক্ষুক বলে অপমান করেছে। তৃণমূল কংগ্রেস দলিতদের তাদের ভোটব্যাঙ্ক বলে মনে করছে।সেই সঙ্গে দলিতদের অপমান করছে। তাই সুজাতা মন্ডল যেভাবে অপমানজনক কথা দলিতদের বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।” সেই মর্মে বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপি দলের ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো, সাধারণ সম্পাদক অবনী ঘোষ এর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা বুধবার ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্যেশে স্মারকলিপি জমা দেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago