সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিয়ে করায় কলকাতার এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ!


জেএনএফ ওয়েব ডেস্ক : ভুয়ো আইএএস অফিসারের পর এবার ভুয়ো সিবিআই অফিসার! সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ম্যাট্রিমনির মাধ্যমে পুরাতন ঝাড়গ্রামের বাসিন্দা তনুশ্রী চ্যাটার্জীকে বিয়ে করার অভিযোগ উঠেছে অর্ণব মজুমদারের বিরুদ্ধে। এ বছর ১৪ মার্চ অর্ণব মজুমদার একা ঝাড়গ্রামে এসে রেজিস্ট্রি বিয়ে করে নিয়ে যায় তনুশ্রীকে। বিয়ে করে তনুশ্রীকে নিয়ে রাজারহাটের একটি ফ্ল্যাটে ওঠে অর্ণব মজুমদার। তারপর তনুশ্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ উঠে ভুয়ো সিবিআই অফিসার অর্ণব মজুমদারের বিরুদ্ধে। তখন তনুশ্রী জানতে পারে, এর পরিচয় গোপন করে বিয়ে করেছে। এমনকি অর্ণব মজুমদার স্ত্রীকে জানায়, তার বদলি হয়েছে মায়ানমারে। সেখানে চলে যেতে হবে। তারপর সন্দেহ আরো ঘনীভূত হয়। ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে করা স্বামীর কাছ থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে আসে তনুশ্রী চ্যাটার্জী। গত ১৮ জুন তনুশ্রী ঝাড়গ্রাম থানায় তাঁর ‘ভুয়ো’ স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তারপর পুলিশ তদন্তে নেমে জানতে পারেন অভিযুক্ত ব্যক্তির নাম অর্ণব মজুমদার নয় তার আসল নাম অর্নিবান কাঞ্জিলাল। বাড়ি কলকাতার জোড়াবাগানে। পুলিশ আরো জানতে পারে অভিযুক্ত ইতিমধ্যে একটি কসবা থানার অধীনে প্রতারণা মামলায় প্রেসিডেন্সি জেল বন্দি রয়েছে। পুলিশ তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে শোন অ্যারেস্টের আবেদন করেন। বৃহস্পতিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে আসে পুলিশ। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও বধূ নির্যাতনের ধারায় মামলা রুজু করেছে। ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত সিজেএম বিচারক ঋষি কুশারীর এজলাসে তোলা হয়। সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন,‘বিচারক তদন্তের স্বার্থে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।’

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

2 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

3 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago