
সিপিআইএম মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া দ্বিতীয় সম্মেলন মাথাভাঙা শহরের নজরুল সদনের হলঘরের জীবনী সেন মঞ্চ এবং লালচাঁদ বর্মন নগরে অনুষ্ঠিত হল আজ। এই সম্মেলনের উদ্বোধন করেন সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সম্পাদক অনন্ত রায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, অরুণ চৌধুরী, শ্যামল ভট্টাচার্য্য, প্রসেনজিৎ সরকার, ডিওয়াইএফআই কোচবিহার জেলা কমিটির সম্পাদক সুধাংশু প্রামানিক প্রমূখ।
এদিন সম্মেলন মঞ্চ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মকসেদুল ইসলাম বলেন, মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত ও মাথাভাঙ্গা শহর মিলে গঠিত। এদিন ২২৭ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে ২৪ টি শাখা কমিটির প্রতিনিধিদের মধ্য থেকে একজন করে প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেছে। এই সম্মেলন থেকে আগামী দিনের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান মোকসেদুল বাবু। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার জনস্বার্থে কোন ধরনের কাজ করছে না। রাজ্যে তৃণমূল কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে। দুটি দল মানুষের সর্বনাশ ডেকে আনার পথ বেছে নিয়েছে। তাই আমরা তৃনমূল এবং বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম করে যাব। পাশাপাশি মাথাভাঙ্গা পৌরসভা তৃণমূল পরিচালিত, এই পৌরসভা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত গুলোতেও ১০০ দিনের কাজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বজনপোষণ নীতি আরোপ করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, আগামী পহেলা জানুয়ারি এবং ২রা জানুয়ারি ২০২২ সাল সিপিএম দলের কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে কোচবিহার শহরে। এই সম্মেলন সফল করতে সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন আছে বলে তিনি জানান। আজকের এই সম্মেলন থেকে কোচবিহার জেলা সম্মেলন এর প্রতিনিধি নির্বাচন করা হবে। তাছাড়া এই সম্মেলন থেকে সিপিআইএম দলের মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটি নতুন করে গঠিত হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…