সিনেমার চিত্রই ফুটে উঠল বাস্তবের মাটিতে! তিন বছরের জীবন্ত শিশুকন্যাকে জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার সময় বাবা-মা সহ এক প্রতিবেশিকে আটক করল মানিকপাড়া থানার পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া থানার অন্তর্গত বামুনমারার জঙ্গলে তিন বছরের নিজের শিশুকন্যাকে জীবন্ত ফেলে পালিয়ে যাওয়ার সময় বাবা-মা সহ এক প্রতিবেশিকে স্থানীয় তিন যুবকের সহযোগিতায় আটক করল মানিকপাড়া থানার পুলিশ। দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার দেহাজুড়ি গ্রামে বাসিন্দা। পুলিশি জেরায় ওই দম্পতি স্বীকার করেছেন তাঁদের কন্যা সন্তানটি জন্ম থেকেই অসুস্থ। মানসিক ভারসাম্যহীন কন্যা সন্তানের জন্য অনেক জায়গায় চিকিৎসা করানোর পরেও সুস্থ হবে না বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। তারপরেই নিজের জীবন্ত শিশুকন্যাকে জঙ্গলে ফেলে পৃথিবীর আলো থেকে মুছে দিতে চেয়েছিলেন মা। মা অন্নপূর্ণা পাত্র বলেন,‘পাড়া প্রতিবেশি অনেক কথা শুনাতো। আর বাচ্চাটি শুধু কাঁদত। আমি আর পারছিলাম না ওকে মানুষ করতে। অনেক কষ্টে ফেলে দিতে এসেছিলাম।’ পুলিশ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুকন্যাটিকে চিকিৎসার জন্য ভর্তি করে। আইনত ব্যবস্থা গ্রহণের কাজও শুরু করেছে মানিকপাড়া থানার পুলিশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago