Breaking
23 Apr 2026, Thu

সিতুভিটা থেকে অবৈধ মদ সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের সিতুভিটাতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি পল্টি ফার্ম থেকে উদ্ধার হয় প্রচুর অবৈধ মদ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম প্রদীপ মন্ডল(৩৩)। সে হরেকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পল্টি ফার্ম থেকে প্রায় ৪৪ বোতল অবৈধ মদ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Developed by