সাড়ে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি

জেএনএফ ওয়েব ডেস্ক :- সাড়ে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম রমেশ বর্মণ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে অম্বিকানগর গার্ডপাড়াতে। শিশুটির মা জানান সোমবার বিকেলে রমেশ বর্মণ তার ঘরে নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এদিকে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন বাড়িতে তার খোঁজ করছিলেন তিনি। সেইসময় রমেশ বর্মণের বাড়ি থেকে মেয়ের কান্নার আওয়াজ পেলে ঘরে ঢুকে অভিযুক্তের অশালীন আচরণের কথা জানতে পারেন তিনি। এই ঘটনার খবর চাউর হতেই অভিযুক্তকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।অপরদিকে কন্যা শিশুকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago