সাম্মানিক না পাওয়ায় বিডির দ্বারস্থ ধারাসেবকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কাজ করার তিনমাস পরেও প্রাপ্য সাম্মানিক না পাওয়ায় লালগড়ের বিডিওর দ্বারস্থ হলেন লালগড় ব্লকের ৫২ জন ধারাসেবক। নিয়মিত সাম্মানিক প্রদান সহ প্রতি মাসে কমপক্ষে ২৫ দিন কাজ দেওয়ার দাবিতে বিডিওকে স্মারকলিপি দেন। এদিন বিডিওকে দেওয়া স্মারকলিপিতে ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের ধারাসেবকরা অবিলম্বে প্রতি মাসে প্রাপ্যভাতা দেওয়ার দাবি জানিয়েছেন। ‘ঊষরমুক্তি’ প্রকল্পের কাজ দেখভাল করার জন্য গত বছর রাজ্যের ছয় জেলায় (ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম) ধারাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গত বছর অক্টোবরে ওই সব জেলায় পঞ্চায়েত স্তরে প্রতিটি গ্রাম সংসদ এলাকায় একজন করে ধারাসেবক নিয়োগ করা হয়েছে। ওই ছ’টি জেলায় মোট ধারাসেবকের সংখ্যা ১১,৩৭৫ জন। ধারাসেবক নিয়োগের ক্ষেত্রে একশো দিনের কাজের সুপার ভাইজারদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও বেশির ভাগ ক্ষেত্রে সাধারণ বেকার যুবক-যুবতীদের নিয়োগ করা হয়। ধারাসেবক-রা সবোর্চ্চ সাড়ে সাত হাজার টাকা মাসিক ভাতা পাবেন। একশো দিনের প্রকল্পের টাকা থেকে ধারাসেবকদের ভাতা বা সাম্মানিক দেওয়ার কথা। লালগড় ব্লকের অর্জুন নায়েক, সাবিউল খাঁন, সাগর সিংহ, মতো ধারাসেবকরা বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের নামের তালিকা ব্লকে পাঠানো হয়েছিল। তারপর আমাদের প্রশিক্ষণ দিয়ে কাজ দেওয়া হয়। তিন মাস কাজ করেও কোনও সাম্মানিক পাইনি। আগে বেকার ছিলাম। এখন কাজ করেও এক টাকাও পাচ্ছি না।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

3 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

4 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

4 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

4 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

4 weeks ago