Breaking
12 Mar 2026, Thu

সাতসকালে পাথরবোঝাই লরির সাথে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের

জেএনএফ ওয়েব ডেস্ক :-সাতসকালে পাথরবোঝাই লরির সাথে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার নবদ্বীপ মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে খবর আজ সকালে একটি ইঞ্জিন ভ্যানে করে বেশ কয়েকজন শ্রমিক কাঁধে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরি ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় প্রায় তিন জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে।

Developed by