
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একেই বলে কপাল! এ যেন সাক্ষাৎ মৃত্যু। হটাৎ চোখের সামনে দেখলেন পাঁচিল ভেঙে পড়ল আস্ত একটা শালগাছ। বিদ্যুতের খুঁটি থেকে ঝলসে উঠল আলো। আর দুটোর মাঝে তিনি। চারিদিকে তখন অন্ধকার। কিছুই বুঝে উঠতে পারলেন না প্রাথমিক শিক্ষক অঞ্জন দাস। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু তা ঘটেনি। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার রাত ৯:৫০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম শহরের জেলখানা মোড় থেকে জেলাশাসক কার্যালয় যাওয়ার রাস্তায়। পুলিশ ক্যান্টিনের বিপরীতে জেলা ভূমি সংস্কার দপ্তরের মধ্যে থাকা শালগাছ ভেঙে বিপত্তি ঘটে। সাময়িক হতচকিত হয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি আসতে আসতে সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…