
নিউজ ফ্ল্যশ ডেক্স:- নিকুচি মেরেছে দেশপ্রেম আর নিকুচি করেছে পাকিস্তান , শত্রু আসলে দলের লোক আর শত্রু ক্ষমতা । তাই সব কিছু ভুলে গিয়ে এ ওকে লাথি মারে, আর ও তাকে জুতো ।দু’দিন পরে ভোট। যে সে ভোট নয়! এক্কেবারে দিল্লির মসনদ দখলের ভোট। দ্বিতীয়বার তখত দখলের জন্য মরিয়া নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর তাঁর দলেরই বিধায়ক,
সাংসদ জুতোপেটা করলেন একে অন্যকে। খোদ পার্টি অফিসে। সামাল দিতে নাকানিচোবানি খেতে হল পুলিশকে।
ঘটনাস্থল উত্তরপ্রদেশের কবীর নগরের বিজেপি কার্যালয়। দিব্যি চলছিল গোল টেবিল বৈঠক। কিন্তু তার মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন সাংসদ শরদ ত্রিপাঠী এবং বিধায়ক রাকেশ সিং। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বৈঠকের মাঝে সাংসদ রেগে যান বিধায়কের উপর। কারণ কী? জানা গিয়েছে কোনও একটি প্রকল্পের ফলকে সাংসদের নাম বাদ দিয়ে নিজের নাম খোদাই করে দিয়েছেন বিধায়ক।একটি ভিডিও ফুটেজও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সাংসদ ত্রিপাঠী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কথা বলতে বলতেই পায়ের জুতো হাতে তুলে নেন। তারপর সেই জুতো দিয়ে পেটাতে থাকেন বিধায়ককে। পেটানো মানে একেবারে দুমাদুম। প্রায় এক নিঃশ্বাসে জুতো দিয়ে ডজন খানেক বাড়ি দিয়ে দেন দলেরই বিধায়ককে। বিধায়ক ছিলেন সাংসদের থেকে একটা চেয়ার পরে। হাত বাড়িয়ে জুতো পেটা করতে থাকেন তিনি।
বৈঠকে উপস্থিত বাকি নেতারা ব্যাপারটা বুঝে ওঠার আগেই এই কাণ্ড শুরু হয়ে যায়। সাংসদ মারবেন আর বিধায়ক চুপচাপ হজম করবেন তা আবার হয় নাকি। চেয়ার ছেড়ে উঠে পড়েন বিধায়ক রাকেশ সিং। পাল্টা ঘুষি পাকিয়ে তেড়ে যান সাংসদের দিকে। তিন-চারবার চালিয়েও দেন তারপর মাঝে এসে পরে পুলিশ। কোনওক্রমে থামানো হয় দুই জনপ্রতিনিধিকে।সব মিলিয়ে খোলসা হয়ে গেল বিজেপির আসল দেশপ্রেম যা কিনা ক্ষমতা দখলেই সীমাবদ্ধ ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…