সাংবাদিক তৈরির আঁতুড় ঘর মেদিনীপুরের দৈনিক ‘ছাপাখবর’ পত্রিকার সম্পাদক বাচস্পতি দাস প্রয়াত, শোকস্তব্ধ সাংবাদিক মহল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সাংবাদিক তৈরির আঁতুড় ঘর মেদিনীপুরের দৈনিক ‘ছাপাখবর’ পত্রিকার সম্পাদক বাচস্পতি দাস প্রয়াত, শোকস্তব্ধ সাংবাদিক মহল। অবিভক্ত মেদিনীপুর থেকে দৈনিক কাগজ প্রকাশ করা খুবই কঠিন কাজ ছিল। আর সেই অসাধ্য সাধন কাজটিই করেছিলেন বাচস্পতি দাস। যিনি সাংবাদিক মহলে বাচ্চু দা নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯৯৫ সালের ২১ শে ফেব্রুয়ারি একক উদ্যোগে মেদিনীপুর শহরের মানিকপুর থেকেই দৈনিক ‘ছাপাখবর’ পত্রিকার পথ চলা শুরু। যার প্রতিষ্ঠাতা সম্পাদক বাচস্পতি দাস নিজেই। এই পত্রিকায় শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কাজ শুরু করে এখন রাজ্যের প্রথম সারির দৈনিক পত্রিকায় অনেকে সফলতার সঙ্গে সাংবাদিকতার পেশাকে বেছে নিয়েছেন। তেমনি ছাপাখবর থেকে প্রকাশিত বহু খবর জেলা তথা রাজ্যের মধ্যে সাড়াও ফেলেছিল। পেশায় প্রাথমিক শিক্ষক বাচস্পতি দাস অবসরের প্রায় ছ’ বছর আগের থেকে কিডনির সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। শেষমেষ ২০১৭ সালে শারীরিক অসুস্থতা ও পত্রিকা পরিচালানোর আর্থিক মন্দার কারণে দৈনিক ‘ছাপাখবর’ প্রকাশও বন্ধ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা বোধ করলে তাঁর পরিজনেরা মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখানেই সন্ধ্যা ৮ টা ৫০ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে অবিভক্ত মেদিনীপুর জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বলা যেতে দৈনিক পত্রিকার প্রামাণ্য দলিলের এক অধ্যায়ের অবসান হল। প্রয়াত বাচস্পতি দাস ওরফে বাচ্চু দা রেখে গেলেন স্ত্রী হীরা দাস, দুই পুত্র শুভজিৎ দাস ও অভিজিৎ দাস, পুত্রবধূ সায়ন্তী দাসকে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি তাঁর পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ কর্তৃপক্ষ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago