সাঁকরাইল ব্লকে তৃণমূলের মিছিলে ভিড় জমালো লক্ষ্মীরা

অরুপ কুমার মাজি,জেএনএফ ,সাঁকরাইল :

শনিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের নেপুরাতে মিছিল করলো সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে ছিলেন সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি কমলকান্ত রাউত। এদিন কেবলমাত্র নেপুরা সংসদের মানুষজনকে নিয়েই মিছিল করে থাকে তৃণমূলের নেতৃত্বরা। এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশেষ করে এই মিছিলে মহিলাদের উপস্থিতি এক ব্যতিক্রমী চিত্র তৈরি করেছিল। কিছুদিন আগে এই রগড়া অঞ্চলের কাটুয়াপালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছিল এবং দুপক্ষেরই বাদানুবাদ তৈরি হয় এবং উভয় পক্ষই তর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু এরপর আজ তৃণমূলের তরফ থেকে মিছিল করে তৃণমূলের সংগঠনের ক্ষমতা প্রদর্শন করে থাকে অঞ্চল নেতৃত্ব। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় সেদিন বিজেপির প্রচারের লোক সংখ্যা দেখা যায়নি কিন্তু আজকে তাদের মিছিলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি কমলকান্ত রাউত বলেন ” আমরা আজ আমাদের কেবলমাত্র নেপুরা সংসদে মিছিল করলাম কেবলমাত্র একটা সংসদে মিছিল করে যদি এত লোকের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে আমাদের ব্লক জুড়ে ভাবুন কতটা সংগঠন রয়েছে। আমাদের দিদি মানুষের জন্য যা করেছে বিশেষ করে মহিলাদের জন্য যা করেছে তার জন্যই আজ মহিলাদের উপস্থিতি মিছিলে এক অন্য প্রভাব ফেলেছে। আমরা কোন প্ররোচনাতে পা দেবো না সবাই সবার নিজের মতো প্রচার করুক রগড়া অঞ্চল শান্তিতে থাকুক সাঁকরাইল ব্লক শান্তিতে থাকো আগামী দিনে মানুষ ঠিক করে নেবে কাকে ভোট দেবে “।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago