
ঝাড়গ্রাম : তিনি কুষ্ঠরোগী। তাই তাঁর হাত কেউ ধরত না। এমনকি ফিঙ্গার প্রিন্ট উঠবে না বলে তাঁর আধার কার্ডও তৈরি হয়নি এতদিন। যার ফলে তিনি সরকারি নানা সুযোগ সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিলেন। তিনি হলেন গুণধর সিং। পঞ্চান্ন বছর বয়সী গুণধর সিং এর বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরকাণ্ড গ্রামে। পেশায় তিনি দিনমজুরের কাজ করেন। জন্ম থেকেই তিনি কুষ্ঠরোগী ছিলেন না। গত ১৮ বছর আগে প্রথম তাঁর কুষ্ঠরোগ ধরা পড়ে। তাঁর হাত-পায়ে কুষ্ঠ হওয়ার ফলে তাঁকে ব্রাত্য করে রাখতেন সমাজের একাংশ। গুণধর সিং বলেন,‘গত ১৮ বছর আমি কুষ্ঠরোগে আক্রান্ত। আধার কার্ড তৈরির জন্য প্রথমে গ্রামীণ স্কুলে দু’বার আধার ক্যাম্প এবং তারপর সাঁকরাইলের বিডিও অফিসে গিয়েছিলাম। কিন্তু সেখানেও আধার কার্ড তৈরি করে উঠতে পারিনি। যার ফলে আমি সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিলাম।’
সাঁকরাইল ব্লকের দু’জন প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার কৌশিক ভুঁইয়া ও অনুপম ঘোষ গত ফ্রেবুয়ারি মাসে বীরকাণ্ড গ্রামে সার্ভে করতে যান। সেখানেই গুণধর সিং এর এহেন সমস্যার কথা জানতে পারেন গত ৮ ফ্রেবুয়ারি। আধার কার্ড তৈরি করতে না পারার বিষয়টি প্যারা লিগ্যাল ভলেন্টিয়াররা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মাকে লিখিত ভাবে জানায়। তারপর ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিষয়টি স্থানীয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। তারপর দু’জন প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার গত ২৮ মার্চ তাঁকে বাড়ি থেকে নিয়ে যান কেশিয়াপাতা স্টেট ব্যাঙ্ক এই ইণ্ডিয়া শাখায়। সেখানে তাঁর আধার কার্ডের এনরোলমেন্ট যায়। এদিন আধার কার্ডটি বাড়িতে গিয়ে তাঁর হাতে তুলে দেন দু’জন প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার। হাতে আধার কার্ড পেয়ে খুশি প্রৌঢ় গুণধর সিং। তিনি বলেন,‘আমার কুষ্ঠরোগ থাকার জন্য কেউ আমার আধার কার্ড তৈরি করে দেয়নি। বিনামূল্যে জেলা আইনি পরিষেবা থেকে এই সুবিধা পেয়ে আমি কৃতজ্ঞ। আগামী দিনে সরকারি সুযোগ সুবিধা গুলো পাওয়ার জন্য আবেদন করতে পারব।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…