সহরায় পরবের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বীরসা-মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সহরায় পরবের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বীরসা-মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। এদিন প্রথমে কাশিয়া জুঁওান গাঁওতা ক্লাবের সামনে বীরসা-মুন্ডার মূর্তিতে মালা দেন শুভেন্দু অধিকারি। তারপর প্রায় এক কিমি পায়ে হেঁটে কাশিয়া ফুটবল মাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমে একটি গোরুর চারপাশে হেঁটে প্রদক্ষিণ করেন মন্ত্রী। ওই মন্ত্রী ছাড়াও পদযাত্রায় ছিলেন ডেপুটি স্পীকার সুকুমার হাঁসদা, জেলাশাসক আয়েষা রানি এ, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ একঝাঁক জনপ্রতিনিধি।

Recent Posts

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

11 hours ago

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

11 hours ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

1 day ago