
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঝাড়গ্রামে আসার আগেই বড়সড় ভাঙন বিজেপিতে! তিনদিন পর ঝাড়গ্রামের লালগড়ে আসছেন জেপি নাড্ডা। সেখান থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন তিনি। কিন্তু তার আগে বিজেপির কপালে ভাঁজ ফেলেছে তৃণমূল। বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েত শনিবার বিকেলে ‘দখল’ করল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে ছত্রী গ্রাম পঞ্চায়েতে ৮টি আসনে বিজেপির ৬ জন এবং তৃণমূলের ২ জন জয়ী হন। এদিন বিজেপির প্রধানের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তুলে বিজেপির নির্বাচিত দুই মহিলা সহ ৩ জন পঞ্চায়েত সদস্য সুলেখা মাহাতো, লক্ষী খিলারী, অচিন্ত্য মাহাতোরা তৃণমূলে যোগ দেন। যার ফলে ছত্রী গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। এই মুহূর্তে তৃণমূল ৫ আর বিজেপি ৩। শুধু পঞ্চায়েত সদস্যই নয় ঘোলাই বুথ সভাপতি গৌতম মাহাতো, বালিভাষা বুথ সভাপতি গগণ মাহাতোরা এদিন তৃণমূলে যোগ দেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…