সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলে ডেপুটেশন তৃণমূলের, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চরমে তুফানগঞ্জে

জেএনএফ ওয়েব ডেস্ক :- তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান এর বিরূদ্ধে ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রধানের নিকট স্মারকলিপি তৃণমূল কর্মীদের একাংশের। গোষ্ঠীদ্বন্দ্ব চরমে তুফানগঞ্জ। মঙ্গলবার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
তৃণমূল কর্মীদের একাংশের দাবি,গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান নিবারণ মন্ডল, নাগুর হাট হাই স্কুলের প্রধান শিক্ষক ও তৃণমূল নেতা শিলাদিত্য সেন, এছাড়াও তৃণমূলের বারোকদালি ২ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুরঞ্জিত রাভা তাদের পরিবার ১০০ দিনের জবকাড পূরণ করে ফেলেছেন, অথচ গ্রামের একাংশ শ্রমজীবী পরিবার ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত রয়েছে। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি ঘনিষ্ঠ ধীমান বর্মন সহ বেশ কয়েকজন প্রধানের নিকট স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় প্রধান তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ, তিনি স্বীকার করে নেন যে তার পরিবার ১০০ দিনের কাজ পূর্ণ করে ফেলেছেন। তিনি বলেন, কি করার আছে করে নাও, কোন দাদার কাছে যাবে যাও, এমন ভাবে চ্যালেঞ্জ করতে শোনা যায় ভিডিওর মধ্যেই।
এ বিষয়ে তুফানগঞ্জ 2 নং ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন বলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান ও বেশকিছু তৃণমূল নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, বিষয়টি তিনি জেলা সভাপতি নজরে আনবেন।
যদিও এ বিষয়ে জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, বিষয়টি তার জানা ছিল না তিনি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।
দুর্নীতির বিষয় নিয়ে তুফানগঞ্জ ৯ নং বিধানসভার বিজেপির সংযোজক উৎপল দাস বলেন, ১০০ দিনের কাজ নিয়ে তুফানগঞ্জ ২ নং ব্লক প্রচুর পরিমাণে দুর্নীতি চলছে, যার সঠিক তথ্য দিয়ে ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়ার সরব হয়েছেন, আগামী দিনে ১০০ দিনের কাজের দুর্নীতির বিষয়টি তারা বিধায়ক ও এমপি সহ উচ্চপদস্থ আধিকারিকদের কে জানাবেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

7 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

7 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

7 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

7 days ago