
গোপীবল্লভপুর : সব্জি উৎপাদনের পর তার বাজার ও সংরক্ষণ করার জন্য উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষকদের সুবিধার জন্য রিকশা ভ্যান দিতে উদ্যোগী হয়েছেন। যাতে কৃষকরা সহজেই জমি থেকে সব্জি বাজারে এবং সংরক্ষণ করতে পারেন। ঝাড়গ্রাম জেলায় গোপীবল্লভপুরে সুবর্নরেখা নদীর দুধারে প্রচুর পরিমান সব্জি ও ফসল উৎপাদন হয়। যাতে ওই সব্জি পচন না ধরে এবং দ্রুত কিষান মাণ্ডিতে পৌঁছাতে পারেন গোপীবল্লভপুর ১ ব্লকের ১০ জন চাষীর হাতে রিকশা ভ্যান তুলে দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলায় মোট ৮০ জন চাষিকে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাসাশক কৌশিককুমার পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ তপন ব্যানার্জি, গোপীবল্লভপুরের বিডিও প্রমুখ। ঝাড়গ্রাম এগ্রিকালচার দপ্তরের দেবাশিষ মুখোপাধ্যায় বলেন,’দ্রুত সংরক্ষনের অভাবে ২৫ থেকে ৩০ শতাংশ ফল ও সব্জি নষ্ট হয়ে যেত। এরফলে তা রোধ করা সম্ভব হবে।’
তথ্য ও ছবি : আকাশ শীট।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…