
জেএনএফ ওয়েব ডেস্ক :-সবুজ সাথী প্রকল্পের সাইকেল চুরি করে বেআইনিভাবে বিক্রি করার অভিযোগে বিজেপি এবং তৃণমূলের এক সংঘর্ষ। গুলি লেগে আহত দুই পক্ষের প্রায় পাঁচ জন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। নদীয়ার হাঁসখালি থানার কৈখালী এলাকার ঘটনা। তৃণমূলের অভিযোগ ওই এলাকার বিজেপি কর্মীরা সবুজ সাথী প্রকল্পের সাইকেল চুরি করে বিক্রি করেছিল। সেই ঘটনা হাতেনাতে ধরে ফেলে তৃণমূল কর্মীরা। এরপর এই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজনা আরো বেড়ে যায়। প্রথমে হাতাহাতি পরে হঠাৎ বন্দুক বের করে গুলি চালানো হয়। গুলি লেগে প্রায় দুই পক্ষের 5 জন আহত হন। তড়িঘড়ি তাদের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতা নীলরতন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর দুই পক্ষের কর্মীরাই হাসপাতালে এসে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূলের প্রাক্তন সভাপতি সমীর পোদ্দার। জানা যায় হাসপাতালে মধ্যেই এক তৃণমূল কর্মীর কাছ থেকে হঠাৎ একটি রিভলবার মাটিতে পড়ে যায়। যদিও সমীর পোদ্দারের দাবি ওটা তার দেহরক্ষী ছিল। বিজেপির দাবি তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল সরকারি সাইকেল বেআইনিভাবে বিক্রি করেছিল তার প্রতিবাদ করাতেই এই হামলা। ঘটনার জেরে এখনো উত্তপ্ত ওই এলাকা। চলছে হাঁসখালি থানার পুলিশের টহলদারি।এর পাশাপাশি কি কারনে এই ঘটনা কারাই বা গুলি চালিয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…