সবুজ গড়ে লাল সংগঠনের ভিত মজবুত করছে এসএফআই, কলেজ ইউনিট সম্মেলনে নজরকাড়া সংখ্যায় হাজির পড়ুয়ারা


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সবুজ গড়ে লাল সংগঠনের ভিত মজবুত করছে এসএফআই। কলেজ ইউনিট সম্মেলনে নজরকাড়া সংখ্যায় হাজির কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল ঝাড়গ্রাম জেলার শিলদাতে। ঝাড়গ্রাম জেলার সর্বত্র তৃণমূল ক্ষমতায় থাকলেও পঞ্চায়েতে এবং লোকসভায় থাবা বসিয়েছে গেরুয়া। সবুজ-গেরুয়াকে একই আসনে বসিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে এসএফআই। বামেরা ক্ষমতায় নেই কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ইউনিট সম্মেলনে
সিঁদুরে মেঘ দেখছে অনেকেই। দেখাও স্বাভাবিক। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, ক্ষমতায় থাকাকালীন ইউনিট সম্মেলনে এত পড়ুয়া দেখা যায়নি। সেখানে বেশি সংখ্যক পড়ুয়ারা লাল পতাকার নিচে আসায় চিন্তার ভাঁজ ফেলেছে সবুজ-গেরুয়া শিবিরে। এদিন ইউনিট সম্মেলনে উপস্থিত ছিলেন এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌতম মাহাত সহ রজত ঘোষ, মধুশ্রী মজুমদাররা। এদিন শিলদা চন্দ্রশেখর কলেজের ইউনিট সম্মেলন উপস্থিত হয়েছিলেন কলেজের ৬০ জন ছাত্র-ছাত্রী। সর্ব সম্মতিক্রমে শিলদা চন্দ্রশেখর কলেজের ইউনিট সম্পাদক হয়েছে প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র রোহন টুডু, সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের অরূপ মাহাত, পত্রিকা সম্পাদিকা হয়েছেন শ্যামলী পাতর আর কোষাধক্ষ্যের দায়িত্ব পেয়েছেন নরেন মাহাত।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago