জেএনএফ ওয়েব ডেস্ক :- শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সদরগছে বিধাননগর ২ নম্বর অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকারের বাড়িতে বিহার পুলিশ এবং বিধাননর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এরপর সেখান থেকে উদ্ধার ২০০ লিটার করে স্পিরিট বোঝাই ৯০টি ড্রাম, ২৪টি কাঁচের বোতল বোঝাই ৩০টি কার্টুন,১টি প্লাস্টিক জার ছাড়াও ৫০টি খালি ড্রাম। এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া স্পিরিটের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। এই বিষয়ে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন যে বিধাননগর থানা একটি অভিযান চালিয়েছে শুনেছি। এবং আমি বিষয়টি শুনে জানাচ্ছি। প্রসঙ্গত নকল মদ তৈরি করে বিহারে পাচার করার অভিযোগে চলতি মাসের ১৯ তারিখ রাতে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ সরকারকে গ্রেফতার করে বিহার পুলিশ। এরপর শনিবার সন্ধ্যায় বিশ্বজিৎ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় স্পিরিট সহ বিভিন্ন সামগ্রী।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…