
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের করোনা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো ঝাড়গ্রামের করোনা হাসপাতালে কর্মরত কর্মীরা। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ করোনা হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখানো শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি,’করোনা হাসপাতাল শুরু হওয়ার পর থেকেই আমরা করোনা হাসপাতালে কাজ করছি। কিন্তু দিনে দিনে করোনা রোগীর সংখ্যা কম হওয়ায় ঠিকাদার তাদের এক-দুজন করে কর্মী ছাটাই করা শুরু করে।’ গায়েত্রী মাহাতর অভিযোগ,’ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ প্রায় ২০ জন কর্মীকে ঠিকাদার কাজে আসতে বারণ করে।’ তারা জানায়,’আমাদের যখন কাজ দেওয়া হয় তখন আমাদেরকে ঠিকাদার বলেন বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং ৬০ বছর পর্যন্ত তারা কাজ পাবে। কিন্তু তারপরে দেখা যায় তাদের হাতে ৬ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। বাকি ৪ হাজার ৫০০ টাকা পিএফের নামে কাটা হয়। কিন্তু তাদের পিএফের কোনো কাগজ দেওয়া হয় নি।’ দাবি না মানা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…