সকলের জন্য রেল বাস চালুর দাবি নিয়ে ভারত জাগো আন্দোলনের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালো শান্তিপুর রেল স্টেশনের সামনে

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার প্রথম থেকেই গতানুগতিকতার সম্পূর্ণ বিপরীতে অবস্থান করা কিছু মানুষ পথে নেমেছিলেন, মাস্ক বাধ্যতামূলক, লকডাউন, প্রভৃতি নানা বিষয়ে । তাদের দাবি অনুযায়ী রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী যা জানতে পেরেছেন, তা ব্যবহারিক অপ্রয়োগের মধ্যে বিস্তর পার্থক্য। সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনমত গড়ে তুলতে বহুবার দেখা গেছে। আজ
নদিয়ার শান্তিপুর স্টেশনের সামনে এক শান্তিপূর্ণ প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত করেন তারা। তারা জানান, কোলকাতা এবং অন্যান্য দু’একটি জেলাতেও একইভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সরকারি কর্মীদের উপস্থিতির হার বেঁধে দিচ্ছে সরকার! অথচ ট্রেন বন্ধ। রাজ্যের সিংহভাগ সাধারণ মানুষ বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকেন, প্রধান গনপরিবহন ব্যবস্থা অর্থাৎ ট্রেন বাস বন্ধ থাকায় তারা কর্মহীন। শান্তিপুর হাট খুলে দিলেও, প্লেন বাসের কারণে আসতে পারছেন না জেলার বাইরে ক্রেতারা। অবিলম্বে ট্রেন-বাস সকলের জন্য চালু করার দাবি জানান তারা। এ বিষয়ে আজ সকাল দশটা নাগাদ শান্তিপুর রেল স্টেশনে শান্তিপূর্ণ বিক্ষোভে টোটো, রিক্সা ভ্যান, মোটর ভ্যান সহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা তাদের নৈতিক সমর্থন জানিয়েছেন। তারাও দাবি তুলেছেন, তিন বেলা আহারের ব্যবস্থা না করে কর্মহীন হয়ে আর থাকতে চান না তারা।

Recent Posts

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

1 hour ago

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

2 hours ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

15 hours ago

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago