শ্রমিক দিবসে ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন শ্রমিক

ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় শ্রমিক দিবসের দিনেই পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন শ্রমিক, তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার সিংহাটি ৩৪নম্বর জাতীয় সড়কের ওপর। জানা যায় মুর্শিদাবাদের বেশ কিছু শ্রমিক তারা হাওড়ায় রাজমিস্ত্রির কাজ করতো দীর্ঘদিন ধরেই। সামনে ঈদ। এই কারণেই ঈদের ছুটি নিয়ে তারা হাওড়া থেকে একটি লরিতে করে মুর্শিদাবাদে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নদিয়ার ধুবুলিয়া থানার সিংহাটি ৩৪ নম্বর জাতীয় সড়কে কাছে এসে উল্টো দিক থেকে একটি লরি সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। বিকট আওয়াজ পেয়ে পথচারী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। প্রাথমিকভাবে তারাই তড়িঘড়ি আহত শ্রমিকদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। প্রত্যেকের চিকিৎসা শুরু করেছে চিকিৎসক। যদিও তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হন। তবে প্রাণহানির কোন খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুবুলিয়া থানার পুলিশ। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের তত্ত্বাবধানে কিছুক্ষণ পর যান চলাচল নিয়ন্ত্রণে আসে। তবে শ্রমিক দিবসের দিন এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago