
—জগদ্দল থানার শ্যামনগর শান্তিগড়ে বধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের ঘটনায় পুলিশের জালে স্বামী আবীর পুরকাইত ও শ্বাশুড়ি সবিতা মন্ডল। অভিযোগ, বুধবার দুপুরে প্রিয়াঙ্কা পুরকাইত ( ৩৩) ওরফে পিউকে খুন করে জলের ট্যাঙ্কের রিজারভারের মধ্যে ঢুকিয়ে দেয় তাঁর স্বামী আবীর। অভিযুক্ত আবীর ইছাপুর মেটাল এন্ড স্টিল কারখানার কর্মী। মৃতার পরিজনদের অভিযোগ, অফিস কলিক এক মহিলার সঙ্গে আবীরের প্রণয়ের সম্পর্ক আছে। তাছাড়া শ্বশুরবাড়ির সম্পত্তি নেবার জন্য পিউয়ের ওপর চাপ সৃষ্টি করতো আবীর। বৃহস্পতিবার থানার সামনে দাঁড়িয়ে মৃতার আত্মীয়-পরিজন খুনে অভিযুক্ত আবীরের ফাঁসির দাবি করলেন। শান্তিগড় স্ট্রিটের বাসিন্দা ইছাপুর মেটাল ফ্যাক্টরির কর্মচারী আবীর পুরকাইতের সঙ্গে ২০১৬ সালে বিবাহ হয়েছিল বাঁকুড়ার বাসিন্দা প্রিয়াঙ্কার। মৃতার পরিজনদের দাবি, প্রিয়াঙ্কা পাঁচ মাসের আন্তঃস্বত্তা ছিল। অভিযোগ, এদিন কাজ থেকে ফিরে প্রিয়াঙ্কাকে খুন করে রিজারভারে ঢুকিয়ে দিয়ে দুষ্কৃতীদের নামে লুঠের নাটক করছিলেন মৃতার স্বামী। যদিও মৃতার মা নেপালী মন্ডলের অভিযোগ, মেয়েকে পরিকলনা মাফিক খুন করা হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…