শুভেন্দু অধিকারী কে নিয়ে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

জয়দীপ গোস্বামী ,জেএনএফ ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নিয়েছেন হাইকোর্টের বিচারপতি পদ থেকে। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল তার পরবর্তী পদক্ষেপ নিয়ে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণাও করেন। কান পাতলে শোনা যাচ্ছিল তিনি তমলুক থেকে বিজেপির টিকিটে দাড়াচ্ছেন। কিন্তু প্রথম দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেও নাম ছিল না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে একসাথে পূজো দিতে দেখা গেল তমলুকের বর্গভীমা মন্দিরে। সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দা। কার্যত তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোটে দাঁড়ানো নিয়ে যে জল্পনা চলছিল তাতে সিলমোহর পড়ে গেল আজই। প্রার্থী ঘোষণার আগে থেকেই একপ্রকার প্রচারে বেরিয়ে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নেতৃত্বের সাথে কথা বলার পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। নতুন দিন দেখার আশ্বাস দিলেন সংবাদমাধ্যমের সামনে।।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago