শুক্রবার বীরপাড়ার দলমোর চা বাগানে হাতি হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের

জেএনএফ ওয়েব ডেস্ক :
গত শুক্রবার বীরপাড়ার দলমোর চা বাগানে হাতি হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। সেই রেশ কাটতে না কাটতে ফের হাতির হানায় মৃত্যু হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া চা বাগানের নিউ লাইন এলাকায়। ‌‌এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অখিলেশ ঠাকুর(৩৫)।স্থানীয় সূত্রে খবর, ঘর ভেঙে যুবককে টেনে বাইরে নিয়ে গিয়ে পিষে মারে হাতি।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বনকর্মীরা ঘটনাস্থলে দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন বলে খবর।এরপর ঘটনাস্থলে যায় বীরপাড়া থানার পুলিশ।বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে খবর। এবিষয়ে দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা বলেন, ‘সরকারি নিয়মে মৃতের পরিবারের লোকজন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন এবং পরিবারের ১ জন হোমগার্ডের চাকরি পাবেন।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago