জেএনএফ ওয়েব ডেস্ক :
গত শুক্রবার বীরপাড়ার দলমোর চা বাগানে হাতি হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। সেই রেশ কাটতে না কাটতে ফের হাতির হানায় মৃত্যু হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া চা বাগানের নিউ লাইন এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অখিলেশ ঠাকুর(৩৫)।স্থানীয় সূত্রে খবর, ঘর ভেঙে যুবককে টেনে বাইরে নিয়ে গিয়ে পিষে মারে হাতি।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বনকর্মীরা ঘটনাস্থলে দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন বলে খবর।এরপর ঘটনাস্থলে যায় বীরপাড়া থানার পুলিশ।বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে খবর। এবিষয়ে দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা বলেন, ‘সরকারি নিয়মে মৃতের পরিবারের লোকজন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন এবং পরিবারের ১ জন হোমগার্ডের চাকরি পাবেন।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…