Breaking
26 Mar 2026, Thu

শিলিগুড়ি মহকুমার সাইলা লাইনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :- রবিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের সাইলা লাইনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথ মৃত্যু এক এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম ছোটকা হেমরম(২৪)। সে গৈইরাঙ্গামুণি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে ওই ব্যক্তি এদিন ভোরবেলা রাস্তা পারাপার করছিল। ঠিক সেই একটি গাড়ি ওই ব্যক্তিকে পিষে দেয়। এবং চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে এই ঘটনার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এবং ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ।

Developed by