শিলিগুড়ি মহকুমার মৌলানিজোত থেকে আফিম ও ডোডা সহ গ্রেফতার ১

জেএনএফ ওয়েব ডেস্ক :- শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের মৌলানিজোতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর একটি দোকান থেকে আফিম ও ডোডো সহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম সন্দীপ কুমার সিং(৩০)। সে মৌলানিজোত এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ৭০০ গ্রাম আফিম এবং ৫ কেজি ৫০০ গ্রাম ডোডা উদ্ধার হয়। উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ও ডোডোর মূল্য কয়েক হাজার টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া আফিম ও ডোডো গুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

1 day ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

1 day ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

7 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago