Breaking
12 Mar 2026, Thu

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে ৪৬টি মহিষ ও বাছুর সহ গ্রেফতার দুই

জেএনএফ ওয়েব ডেস্ক :-গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ ও বাছুর। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রমেশ রায়(৩৮),তুলা রায়(৫০)। রমেশ হালাই বিহার ও তুলা বৈশালি বিহারের বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে একটি ট্রাক থেকে ১৩টি মহিষ ও ১৩টি বাছুর এবং অপর আরেকটি ট্রাক থেকে ১০টি মহিষ ও ১০টি বাছুর উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ ও বাছুর গুলো ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Developed by