Breaking
12 Mar 2026, Thu

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে ২৬টি মহিষ সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ

রবিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ। এই ঘটনায় ওই কন্টেনারের চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম দিলসাদ(২৮)। সে উত্তর প্রদেশের আজাদনগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে ২৬টি মহিষ উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া মহিষগুলো উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়।

Developed by