Breaking
12 Mar 2026, Thu

শিলিগুড়ি মহকুমার ধোনিয়ামোড় এলাকা থেকে তিনটি গরু সহ দুই গরু পাচারকারিকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ

বুধবার ভোর বেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের ধোনিয়ামোড় এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখান থেকে তিনটি গরু সহ দুই গরু পাচারকারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ জলিল ও মহম্মদ সোমু। দুজনেই ফাঁসিদেওয়ার গোয়ালজোতের বাসিন্দা। বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Developed by