Breaking
9 Mar 2026, Mon

শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে চেঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু এক যুবকের,ব্যাপক চাঞ্চল্য

সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরে চেঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের উত্তম ওঁরাও (৩০)। সে আলিপুরদুয়ারের বাসিন্দা হলেও বিধাননগর এলাকায় থাকতো। জানা গিয়েছে এদিন ওই যুবক নদীতে মাছ ধরতে গিয়েছিল। সেই সময় আচমকাই নদীতে পড়ে যায়। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

Developed by