শিলিগুড়ি মহকুমার গান্ধীমোড় থেকে ১৩৯ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

জেএনএফ ওয়েব ডেস্ক :-বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধীমোড়ে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির ওসি অনিরবান নায়েক এর নেতৃত্বে পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা লড়ি আটক করে। এবং লড়ির কেবিনের ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সঞ্চয় সরমা(৪১) ও আফজল হোসেন(৩০)। দুজনেই ত্রিপুরার সিপাহীঝোলা জেলার বিশালগড় এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই লড়ি থেকে প্রায় ১৩৯ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষা টাকা। এই বিষয়ে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন যে ঘোষপুকুর ফাঁড়ির ওসির নেতত্বে অভিযান চালিয়ে একটি লড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। লড়িটি গুয়াহাটি থেকে আসছিল।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

15 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

18 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago